Skip to main content

Posts

Showing posts from July, 2017

হজযাত্রীদের জন্য নতুন নিয়ম

ফাইল ছবি সৌদি সরকার এবার হজযাত্রীদের জন্য ই-ভিসা চালু করেছে। এই ভিসা পাসপোর্টের সঙ্গে লাগানো থাকে না। ফলে হজযাত্রীদের এটি আলাদা করে সংরক্ষণ করতে হবে। ই-ভিসার কাগজ আলাদাভাবে প্রিন্ট করে হজযাত্রীদের দেওয়া হবে। আগে পাসপোর্টের সঙ্গে ভিসা লাগানো থাকায় আলাদা করে সংরক্ষণের প্রয়োজন হতো না। এবার ই-ভিসা ও পাসপোর্ট বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ কাউন্টারে দেখাতে হবে। ইমিগ্রেশন পুলিশ পাসপোর্টের নির্দিষ্ট পাতায় সিল মারার পর সেটি যত্ন করে রাখতে হবে। ই-ভিসা দেখাতে ও প্রিন্ট করতে পাসপোর্ট নম্বর ও নামের শেষ অংশ লিখে দেওয়া হবে। www.hajj.gov.bd লিংক থেকে পাওয়া যাবে ই-ভিসা। হজযাত্রীদের যাওয়া-আসার জন্য দুটি বোর্ডিং কার্ড যাত্রীদের আগেই দিয়ে দেওয়া হবে। আগে যাওয়ার সময় একটি বোর্ডিং কার্ড, ফেরার সময় একটি বোর্ডিং কার্ড দেওয়া হতো। হজযাত্রীরা হজে যাওয়ার আগে তিন সেট করে ই-ভিসা, বোর্ডিং কার্ড, হেলথ কার্ড, পাসপোর্টের ফটোকপি করবেন। মূল কপি তো হাতে থাকবেই। এক সেট হাতব্যাগে সংরক্ষণ করবেন, এক সেট মালামালের মধ্যে রাখবেন। এক সেট দেশে আত্মীয়স্বজনের কাছে থাকবে। কারণ, জেদ্দা হজ টার্মিনালে পৌঁছানোর ...

প্রথম হজ ফ্লাইট ছেড়েছে

চার শতাধিক হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়েছে। আজ সোমবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট যাত্রা শুরু করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানান। হজযাত্রীদের বিমানের টিকিটে আবগারি শুল্ক এবং সৌদি আরবে বিমানবন্দরে বর্ধিত টার্মিনাল ভাড়া বাবদ মাথাপিছু বাড়তি তিন হাজার টাকা কে পরিশোধ করবে, তা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা দূর হয়েছে। হজযাত্রীদের কোনো বাড়তি টাকা পরিশোধ করতে হবে না। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাবেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজ ফ্লাইট ও নিয়মিত ফ্লাইটে মোট ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে।

হজযাত্রীদের আইডিবির মাধ্যমে কোরবানি দেওয়া নিরাপদ

 হজযাত্রীদের ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) মাধ্যমে কোরবানি দেওয়া সৌদি সরকারের স্বীকৃত ব্যবস্থা। কোরবানি বাবদ ৪৫০ রিয়াল খরচ হবে। কয়েক বছর ধরে হজ পালন করেছেন—এমন কয়েকজন জানালেন, আইডিবির মাধ্যমে কোরবানি দিলে দুশ্চিন্তা ছাড়াই মিনাসহ বিভিন্ন স্থানে হজ-সংশ্লিষ্ট কাজ সারতে সুবিধা হয়। এই প্রতিবেদকের বাস্তব অভিজ্ঞতা রয়েছে, বাংলাদেশের হাজিদের একটি অংশ প্রবাসী, বিশেষ করে নিজ জেলার কোনো প্রবাসীকে পেলে তাঁদের মাধ্যমে কোরবানি দেন। এই প্রবাসীরা মূলত হজ উপলক্ষে পশু ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন। কোরবানিতে সহায়তার নামে তাঁরা বয়স্ক হাজিদের কাছ থেকে অর্থ নিয়ে কোনো কোরবানি না দিয়ে তা আত্মসাৎ করেন। কেউ কেউ বেশ কয়েকজন হাজির কাছ থেকে অর্থ নিলেও দু-তিনটি পশু কোরবানি দেন। প্রথমে তাঁরা নিজ জেলা থেকে আসা বয়স্ক হাজিদের খুঁজে বের করে তাঁদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান। একপর্যায়ে তাঁকে দায়িত্ব দিলে কম খরচে (৩৫০ রিয়াল বা ৩০০ রিয়াল) সহজে কোরবানি করে দেওয়ার প্রস্তাব দেন এবং মিনা থেকে ফিরে এলে সেই মাংস খাওয়ানোরও প্রতিশ্রুতি দেন। মক্কায় হাজিরা মক্কা, আরাফাতের ময়দান, পাঁচ কিলোমিটার দূরের মিনাসহ বিভিন্ন স্...

মাশরাফি-জয়ার সেরা বাঙালি জয়

বেশ কয়েক বছর ধরে কলকাতার আনন্দবাজার পত্রিকা সেরা বাঙালি পুরস্কার দিয়ে আসছে। গতকাল তুলে দেওয়া হলো ২০১৭ সালের এই পুরস্কার। এক মঞ্চে সেরারা (বাঁ দিক থেকে): কৌশিকী চক্রবর্তী, শ্রাবন্তী, জয়া আহসান, মাশরাফি বিন মুর্তজা, পি সি সরকার (জুনিয়র), অরূপ রাহা, অর্ঘ্য বসুরায়, কে ডি পাল, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, জয় গোস্বামী, সঞ্চালক সুমন দে, সৌমিত্র চট্টোপাধ্যায় ও ইমন চক্রবর্তী—ছবি: আনন্দবাজার   এবার অভিনয়ে সেরা বাঙালির সম্মান প্রদান করা হলো জয়াকে। তাঁর হাতে সম্মান তুলে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়—ছবি: আনন্দবাজার   ক্রীড়াক্ষেত্রে এবারের সেরা বাঙালি মাশরাফি। তাঁকে সম্মানিত করেন ঝুলন গোস্বামী—ছবি: আনন্দবাজার

‌‌‌‘অর্ডিনারি বোলারে’র জবাবে রোহিতকে অসাধারণ বললেন আমির

মোহাম্মদ আমিরকে নিয়ে এত মাতামাতির কারণ খুঁজে পান না রোহিত শর্মা। আমির যতটা না, তার চেয়ে নাকি বাড়িয়ে বলা হয় তাঁর ব্যাপারে। এমন মন্তব্য করে রোহিত আমিরকে বলেছিলেন সাধারণ মানের এক বোলার। জবাবে আমির কী বলেন? আমির কোনো বাউন্সার হাঁকাননি। বরং রোহিত সম্পর্কে বলেছেন নিজের মুগ্ধতার কথা। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আমির কিন্তু প্রথমে ব্যাখ্যা করে নিয়েছেন, ‘কে কী বলল, এটা আমার উদ্বেগের কারণ নয়। আমি শুধু নিজের খেলায়, দলে মনোযোগ দিচ্ছি। কে কী বলল, এ নিয়ে ভাবলে সেটা বাড়তি চাপ হয়ে যাবে আমার জন্য। এটা তাই এড়িয়ে চলতে চাই।’ ২০১৬ টি-টোয়েন্টি কাপের সময় রোহিত খোলাখুলি এই মন্তব্য করেছিলেন। যেটা আবার আলোচনায় এসেছে পাকিস্তান ভারতকে গত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছে বলে। আর সেই ম্যাচে আমির খেলেছেন অসাধারণ। ভারতের প্রথম তিন ব্যাটসম্যানই ছিল তাঁর শিকার। এর মধ্যে রোহিতকে শূন্য রানে ফিরিয়েছিলেন। এবার তো আমিরের পাল্টা জবাব দেওয়ার পালা! তবে আমির এক বছর আগের মন্তব্য নিয়ে খোঁচাখুঁচি করতে চাইলেন না, ‌‘‌‌প্রত্যেকের ব্যক্তিগত অভিমত থাকতে পারে। কাউকে মনে হতে পারে বিশ্বমানের, ক...

খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে ধর্ষণ

খাবারের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে রাজধানীর বাড্ডায় তিন বছরের শিশু তানহাকে ধর্ষণের পর হত্যা করে গ্রেপ্তারকৃত শিপন। এরপর তিনি লাশটি তানহাদের ভাড়া বাড়ির শৌচাগারে ফেলে যান। আজ সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন এসব তথ্য জানান। পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, শিশুটির বাবা-মা আদর্শনগরে টিনশেড বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে থাকেন। বাড়িটির অনেকগুলো ঘরের প্রায় প্রতিটিতেই একটি করে পরিবার থাকে। সবার ব্যবহারের জন্য বাথরুম একটি। খাবারের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে রাজধানীর বাড্ডায় তিন বছরের শিশু তানহাকে ধর্ষণের পর হত্যা করে গ্রেপ্তারকৃত শিপন। এরপর তিনি লাশটি তানহাদের ভাড়া বাড়ির শৌচাগারে ফেলে যান। আজ সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন এসব তথ্য জানান। পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, শিশুটির বাবা-মা আদর্শনগরে টিনশেড বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে থাকেন। বাড়িটির অনেকগুলো ঘরের প্রায় প্রতিটিতেই একটি করে পরিবার থাকে। সবার ব্যবহারের জন্য বাথরুম একটি। শিশু তানহা দুপুরে মিন্টো ...